বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

বীর মুক্তিযোদ্ধার নাম মুছে; আগের নামেই ফিরলো পঞ্চগড় রেলওয়ে স্টেশন

ফাইল ছবি

অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের নাম এবং স্টেশন কোড পরিবর্তনের বিষয়টি জানানো হয়। প্রায় ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নাম পরিবর্তনের দাবি ওঠে এবং এখন তা বাস্তবায়িত হলো।

নোটিশে বলা হয়েছে, পূর্বাঞ্চল জোনের দুটি এবং পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম পরিবর্তন হয়েছে। এর মধ্যে পঞ্চগড় রেলওয়ে স্টেশনটি “বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন “বিএমএসএমের থেকে পরিবর্তিত হয়ে নতুন স্টেশন কোড “পিসিজিএস” হয়েছে।

১৯৬৭ সালে পাকিস্তান আমলে রুহিয়া-পঞ্চগড় রেললাইন তৈরি হলে পঞ্চগড় স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। গত কয়েক বছর ধরে স্টেশনটির নাম পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে দাবিও ওঠে। বিশেষত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন স্টেশনটির নাম পরিবর্তনের জন্য দাবি জানায়।

এদিকে, ২০১৯ সালে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের উদ্যোগে পঞ্চগড় রেলস্টেশনটির নাম পরিবর্তন করে ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন’ রাখা হয়েছিল। সিরাজুল ইসলাম ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বড় ভাই। ভাইয়ের প্রতি সম্মান জানাতে এই নামকরণ করা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

বীর মুক্তিযোদ্ধার নাম মুছে; আগের নামেই ফিরলো পঞ্চগড় রেলওয়ে স্টেশন

আপডেট সময় : ০১:১৮:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫