রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বিপিএলে সেরার পুরস্কার জিতে কে কত টাকা পেলেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১১:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই দিয়ে শেষ হয়েছে একাদশ আসরের বিপিএল। চিটাগংকে কাঁদিয়ে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে বরিশাল। শিরোপা হারালেও রানার্স-আপ হয়ে বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে চিটাগং।

এছাড়া এবার প্রাইজমানি বাড়িয়ে দল ও ব্যক্তিগত পর্যায়ে দশ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একাদশ আসরের চ্যাম্পিয়ন হয়ে বরিশাল পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্স-আপ চিটাগং পেয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

এবারের আসরে প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকেও আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। তৃতীয় হয়ে খুলনা টাইগার্স ৬০ লাখ আর চতুর্থ হয়ে রংপুর রাইডার্স নিজেদের পকেটে পুরেছে ৪০ লাখ টাকা।

৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া মেহেদী হাসান মিরাজের পকেটে গেছে ১০ লাখ টাকা। ফিফটির ইনিংসে দলকে জিতিয়ে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তামিম ইকবাল পেয়েছেন ৫ লাখ টাকা।

৫১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম আর ২৫ উইকেট নিয়ে আসরের সেরা উইকেটশিকারি তাসকিন আহমেদ জিতেছেন ৫ লাখ করে টাকা।

৪৮৫ রান করে সেরা উদীয়মান খেলোয়াড় হয়ে ৩ লাখ টাকা পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়া আসরের সেরা ফিল্ডারের খেতাব জিতে ৩ লাখ টাকা পেয়েছে মুশফিকুর রহিম। উইকেটের পেছনে থেকে ১৪ ডিসমিসালে অবদান রেখেছিলেন তিনি।

সব মিলিয়ে এবারের আসরে ৫ কোটি ৩১ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি। অবশ্য প্রতি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ধরলে টাকা অঙ্কটা আরও বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ

বিপিএলে সেরার পুরস্কার জিতে কে কত টাকা পেলেন

আপডেট সময় : ০৪:১১:৪৪ অপরাহ্ণ, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫