শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমার কার্যক্রম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৮২৪ বার পড়া হয়েছে

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধায় ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জেলা ইজতেমার কার্যক্রম। গাইবান্ধা সদরের তুলশিঘাটের কাশিনাথ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবারের এ জেলা ইজতেমা। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমার আনুষ্ঠানিক ভাবে শুরু করেন আয়োজকরা।

আয়োজকদের সূত্রে জানা গেছে, এই ইজতেমায় ইসলামি জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইতোমধ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অংশগ্রহণ করেছেন। সেখানে অস্থায়ী টয়লেট, অজু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শেষ হবে ।

ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এছাড়াও ইজতেমায় গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুননবী টুটুল এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল কাম্প স্থাপন করা হয়েছে। সেখানে মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমার কার্যক্রম

আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪