রবিবার | ১৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক Logo দরিদ্র পরিবারের মুখে হাসি ফুটাল ‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশা Logo চাঁদপুরে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’ Logo বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ৭ Logo কটকা ট্রাজেডিতে শহীদদের স্মরণে খুবিতে শোক দিবস পালন

জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শতভাগ পাঠ্যবই বিতরণ সম্পন্ন করা হবে। তিনি বলেন, “আগে বই বিতরণে উৎসব করা হতো, এবার হয়তো উৎসব হবে না, কিন্তু বই দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ বই ছাপানোর কাজ শেষ হয়েছে, জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।”

রোববার (১ ডিসেম্বর) রংপুর পিটিআইয়ে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিকে খুব পরিবর্তন করার মতো কিছু করার ছিল না। ফলে আমরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের সিলেবাসে কিছুটা পরিবর্তন এনেছি। আমাদের পাঠ্যপুস্তকগুলোতে ছাত্র-জনতার যে অভ্যুত্থান ঘটে গেল তার প্রতিফলন থাকবে গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে থাকবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই থেকে যুক্ত থাকবে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন মনোভাব প্রচলিত আছে। অনেকে মনে করেন, বাচ্চাদের সব কিছু শিখিয়ে ফেলতে পারে কিন্তু আমরা তা মনে করি না। প্রত্যেকে মনে করে প্রাথমিক শিক্ষার মানে হচ্ছে সাক্ষর করে গড়ে তোলা। সাক্ষর মানে তার নিজভাষায় বইয়ের লেখা পড়তে পারা। আমাদের মূল টার্গেট কিভাবে বাচ্চাদের আরো শিক্ষা দিতে পারি। যেন পঞ্চম শ্রেণির বাচ্চা তার মাতৃভাষা শিখতে পারে। এবং যোগ-বিয়োগ, গুন-ভাগ এসব করতে পারে।’

আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি ভৌত অবকাঠামোর অনেকটা উন্নত হয়েছে উল্লেখ করে প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের ইন জেনারেলের মান অনেক বেড়েছে।

যদিও প্রাইমারি স্কুলগুলো জাতীয়করণ করা হয় ২০১৩ সালে, সেইক্ষেত্রে শিক্ষকরা আগে নিয়োগ পেয়েছে। কিন্তু তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারি স্কুলে। সেক্ষেত্রে মানের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আমাদের নিজস্ব ট্রেনিং চালু আছে, ফলে একজন শিক্ষকের সম্ভাবনা থাকে তাহলে নিজেকে ট্রেইন করে নিয়ে পারফরমেন্স ভালো করার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে বুঝলাম, স্কুলের ভৌত কাঠাম ভালো, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ না। শিক্ষার্থীদের পারফরমেন্স সেই লেবেলের ভালো না। আমরা কাজ করছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন 

জানুয়ারিতে শতভাগ বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৭:০১:০৯ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪