রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কারাগারে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৪:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ৭৯১ বার পড়া হয়েছে

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর মহাখালী এলাকার কিশোর মিজান হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তার বিরুদ্ধে এই আদেশ দেন আদালত।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন।

এর আগে পুলিশ হেফাজত থেকে শামীম আল সাইফুল সোহাগকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার সাব ইন্সপেক্টর নুর উদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষ জামিনের শুনানি করে। রাষ্ট্র পক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর রায় দেন।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগকে গ্রেফতার করে ডিএমপির বনানী থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বনানী থানাধীন মহাখালী রেল গেটের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পাশ দিয়ে যাওয়ার সময় গুলিতে আহত হন কিশোর মিজান (১২)। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে বনানী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তার বাবা লিটন মিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

কারাগারে যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ

আপডেট সময় : ০৮:২৪:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪