রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

চোখ ভালো রাখতে যা খেতে পারেন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার প্রভাব পড়ে চোখের ওপর। বেশিরভাগ মানুষই আজকাল চশমা ব্যবহার করছেন। একটানা বই পড়া অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বেশি ব্যবহার চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। এ ছাড়া বার্ধক্যজনিত কারণে চোখে সমস্যা দেখা দিতে পারে। ভিটামিনের অভাবজনিত কারণেও হতে পারে চোখের রোগ।

পুষ্টিসমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখলে চোখের রোগ প্রতিরোধ করা যায়।

পুষ্টিকর খাবার খেতে হবে তার মানে এই নয় যে মাছ-মাংসের মতো দামি খাবার প্রচুর পরিমাণে খেতে হবে। বরং উদ্ভিজ্জ বহু খাবার চোখ সুস্থ রাখতে সাহায্য করে।

চোখ ভালো রাখতে যা খেতে পারেন

রঙিন শাকসবজি

লালশাক, পালংশাক, মিষ্টিকুমড়া, গাজর, টমেটোর মতো গাঢ় রঙিন শাক-সবজি রোজকার খাদ্যতালিকায় রাখা উচিত।

রঙিন ফলমূল

পাকা আম, পাকা পেঁপে বা তরমুজের মতো রঙিন ফল ভিটামিন এ-এর খুব ভালো উৎস। সব বয়সেই রোজ কোনো না কোনো রঙিন ফল খাওয়া উচিত। চোখ ভালো রাখতে খাওয়া যেতে পারে পেয়ারাও।

ডিমের কুসুম ও দুধ

শিশুদের জন্য ডিমের কুসুম খুবই প্রয়োজনীয়। এ ছাড়া শিশুকে রোজ  দুধ খেতে দিতে হবে। শিশু যখন মায়ের দুধ ছেড়ে অন্যান্য উৎসের দুধ গ্রহণ করতে শুরু করে, তখন তাকে যে দুধে বাড়তি করে ভিটামিন এ যোগ করা হয়েছে তা দেওয়া যেতে পারে।

ছোট মাছ

ছোট মাছ চোখের জন্য দারুণ উপকারী। তাই চোখ ভালো রাখতে ছোট মাছ খাওয়ার অভ্যাস করুন।

বাদাম ও অন্যান্য বীজ 

বাদাম ও অন্যান্য বীজে এমন সব পুষ্টি উপাদান থাকে, যা চোখের জন্য উপকারী। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম ও অন্যান্য বীজ রাখা উচিত।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

চোখ ভালো রাখতে যা খেতে পারেন

আপডেট সময় : ১১:৩৮:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪