শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জিরার উপকারিতা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ৭৯০ বার পড়া হয়েছে

তেল, মসলাযুক্ত খাবার বেশি খেলে অস্বস্তিবোধ হয়। গ্যাসের মতো সমস্যাও দেখা যায় মাঝেমধ্যে। এই সমস্যাগুলো থেকে রেহাই দিতে পারে হাতের কাছে থাকা ছোট একটি উপাদান। পরিপাকে সহায়তা করে এমন উপাদানে ভরপুর মসলা হচ্ছে জিরা। পেট সংক্রান্ত সমস্যা দূর করতে এটি বেশ কার্যকর।

জিরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হজমশক্তি বাড়ায়, গ্যাস ও অ্যাসিডিটি কমায়। জিরাতে থাকা ফাইবার পেট পরিষ্কার এবং কোষ্ঠকাঠিন্য উপশম করে। জিরার ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। বাতজনিত রোগ কমাতে সাহায্য করতে পারে জিরাতে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য।

শরীরের কোষকে সুস্থ রাখতে সহায়তা করে জিরার এপিজেনিন ও লুটেওলিন। জিরায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে কর্মশক্তি যোগায়, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।

রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে জিরা পানি ভালো কাজ করে। রক্তে কোলেস্টেরলকে নিয়ন্ত্রিত করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে জিরার পানি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

জিরার উপকারিতা

আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪