সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এবি পার্টির ১৩ দফা সুপারিশ নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ৭৪৫ বার পড়া হয়েছে

এবি পার্টির নেতৃবৃন্দ স্বাস্থ্য উপদেষ্টা মিস. জাহানারা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নের জন্য ১৩ দফা সুপারিশ পেশ করেছেন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে তারা স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন প্রণয়নের আহ্বান জানান। দলের পক্ষ থেকে প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে প্রতিনিধিদল সুপারিশগুলো তুলে ধরেন।

এ সময় দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া, দলের স্বাস্থ্যসেবা নীতি প্রণয়ন কমিটির সদস্য ডা. সোনিয়া জেমিন প্রীতি তাঁর সঙ্গে ছিলেন।

এবি পার্টির প্রস্তাবিত সুপারিশের মধ্যে রয়েছে:  এক. জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশনের কার্যক্রম দ্রুত শুরু করা এবং অংশীজনদের মতামত গ্রহণ; দুই. ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন’ প্রণয়ন; তিন. জনস্বাস্থ্য ও প্রাইমারি হেল্থ কেয়ারকে সর্বাধিক গুরুত্ব দেয়া; চার. স্বাস্থ্য শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা; পাঁচ. বেসরকারি পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থী চিকিৎসকদের ও ইন্টার্নদের মানসম্মত ভাতা বৃদ্ধি করা; ছয়. রেফারেল সিস্টেম চালু করা; সাত. মানহীন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করে দেয়া; আট. বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে আলাদা বেতন কাঠামো তৈরি করা; নয়. ওষুধের দাম কমানো ও জাতীয় ওষুধ নীতি কঠোর ভাবে মেনে চলা; দশ. অতীতের দুর্নীতি ও সকল প্রকার অনিয়মের পুনরুত্থান রোধ করা; এগারো. বিদ্যমান পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোর সময় কমিয়ে এনে ট্রেইনিদের মধ্যে বিদ্যমান হতাশা দূর করে কোর্সগুলোকে গতিশীল করা, পাশের হার বাড়ানো; বারো. ৪২তম বিসিএসসহ চূড়ান্তভাবে নির্বাচিত সকল আবেদনকারীকে পদায়নের সুপারিশ করা; এবং তেরো. প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা ও পোশাক শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল স্থাপনের মাধ্যমে তাদের পরিবারের চিকিৎসা নিশ্চিত করা।

স্বাস্থ্য উপদেষ্টা এবি পার্টির উত্থাপিত সুপারিশগুলো গ্রহণ করেন এবং স্বাস্থ্য খাতের বিভিন্ন সংস্কার বিষয়ে নেতৃবৃন্দের মতামত জানতে চান। নেতৃবৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও বিভিন্ন পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া ও জনসংযোগ বিভাগকে আরো সক্রিয় করার অনুরোধ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

এবি পার্টির ১৩ দফা সুপারিশ নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

আপডেট সময় : ০৯:৫৩:১৮ পূর্বাহ্ণ, সোমবার, ২১ অক্টোবর ২০২৪