সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo আল্লাহ প্রদত্ত ইলম মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি Logo পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন  Logo চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা Logo ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি Logo কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপি নেতা এম এ হাসান Logo বই—একটি আত্মার আয়না, একটি সভ্যতার হৃদস্পন্দন, একটি জাতির ভবিষ্যতের স্থপতি — তৌফিক সুলতান, জ্ঞানের জগৎ গ্রন্থের লেখক

ভিসা কার্যক্রম নিয়ে নতুন করে যা জানাল ভারত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ৭৯৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভারতের ভিসাপ্রক্রিয়া স্বাভাবিক হয়নি। কেবল যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাদেরই জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। এ ছাড়া আপাতত শর্তসাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ-ভারত ভিসা নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জসওয়াল। এ সময় তিনি বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন।

নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যে মেডিকেল ভিসা ও জরুরি ভিসা ইস্যু করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির (বাংলাদেশে) উন্নতি হলে এবং পরিস্থিতি অনুকূল থাকলে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করা হবে।’

প্রতিবছর লাখ লাখ বাংলাদেশিকে ভিসা দিলেও হাসিনা সরকারের পতনের পর ভারত এই সেবা বন্ধ করে দেয়। বর্তমানে দেশটির মেডিক্যাল ও জরুরি ভিসা চালু আছে।

শেখ হাসিনার ভারত অবস্থান সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থানের বিষয়ে আমি আগেও বলেছিলাম, তিনি স্বল্প নোটিশে এসেছিলেন এবং এখনো এখানেই আছেন।’

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ৭ মার্চসহ বেশ কয়েকটি জাতীয় ছুটি বাতিল করার বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি মুখপাত্র।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সেদেশেই অবস্থান করছেন বলে সংবাদ সম্মেলনে জানান জয়সওয়াল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান

ভিসা কার্যক্রম নিয়ে নতুন করে যা জানাল ভারত

আপডেট সময় : ০৮:৩৪:৩৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪