মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

১৬ জুলাই থেকে শহিদদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে যেসব স্থানে শহিদরা প্রাণ দিয়েছেন, সেখানে তাদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু হচ্ছে বুধবার (১৬ জুলাই) থেকে। এ কার্যক্রম চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। সরকারি এক তথ্যবিবরণীতে মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, শহিদদের স্মরণে ১৬ জুলাই আয়োজন করা হচ্ছে ‘জুলাইয়ের গান’ ও ড্রোন শো। প্রথমটি অনুষ্ঠিত হবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটে শহিদ আবু সাঈদের স্মরণে। একই ধরনের আয়োজন থাকবে চট্টগ্রামেও।

এদিন ‘কথা ক’ থিম মিউজিক নিয়ে একটি মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে। কর্মসূচির অংশ হিসেবে প্রচারিত হবে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির তৃতীয় পর্ব এবং একজন ‘জুলাই যোদ্ধা’র স্মৃতিচারণামূলক ভিডিও।

সব মন্ত্রণালয়, বিভাগ, ও দপ্তরের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হবে। সেই সঙ্গে মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে।

এদিন শিল্পকলা একাডেমির মঞ্চে ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হবে।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

১৬ জুলাই থেকে শহিদদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু

আপডেট সময় : ০৪:০৫:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫