বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় কটূক্তি ও স্লোগান দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (১৪ জুলাই) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মাদ আমীরুল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের । তবুও মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ী হত্যা কাণ্ডের ঘটনা দলীয় সংশ্লিষ্টতার অভিযোগ ইতিমধ্যে বিএনপির তিনটি অঙ্গ-সহযোগী সংগঠন থেকে ৫ জন কে আজীবনের জন্য বহিষ্কারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপরও বিএনপিকে জড়িয়ে ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো এবং কুরুচিপূর্ণ স্লোগান দেওয়াটা দুঃখজনক । আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ফোরামের নেতারা বলেন, ঢাকার মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে নির্মম ভাবে পাথর দিয়ে হত্যার ঘটনা নিন্দনীয়। এসব ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিএনপি ও তারেক রহমানের নামে অশালীন স্লোগান দেওয়া হয়েছে। যা অনাকাঙ্ক্ষিত এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত । এ কথা বলার অপেক্ষা রাখে না যে চব্বিশের জুলাই- আগস্ট এর রক্তঝরা দিনগুলিতে ছাত্রজনতার আন্দোলনে সার্বিক ভাবে পাশে ছিল বিএনপি এবং তারেক রহমান । শুধু বক্তব্য দিয়ে নয়, বরং অসংখ্য নেতাকর্মী মাঠে সশরীরে অংশ গ্রহণ করে আন্দোলনকে উজ্জীবিত রেখেছিলেন। শুধু তাই নয়, যখন জাতি ছিল হতাশায় নিমজ্জিত ও দিশেহারা, তখন দূর প্রবাসে থেকেও আশার আলো দেখিয়েছেন তারেক রহমান। তার কণ্ঠে আমরা শুনেছি স্বাধীনতা ও ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে তিনি তার নেতৃত্বকে প্রমানিত করেছেন।

তারা আরো বলেন, একটি কুচক্রী মহল বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে । এ ধরনের অপপ্রচার এমন সময়ে শুরু হয়েছে যখন একটি জরিপের ফলাফলে দেখা গেছে যে, এদেশের তরুনেরা বহু লড়াই সংগ্রামে পরীক্ষিত বাংলাদেশপন্থী শক্তি বিএনপিতেই তাদের আস্থা ও বিশ্বাস রাখে। আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুন ক্ষমতায় দেখতে চায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা

আপডেট সময় : ০৮:৪৮:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১৪ জুলাই ২০২৫