শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

মোহাম্মদপুরে ডাকাতি: বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত ৫ কর্মকর্তা জড়িত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ণ, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। সন্দেভাজনদের  মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা, তিনজন বেসামরিক ব্যক্তি। সেই বাসার মালিক বলছেন, যারা এসেছিল, তাদের ডাকাত মনে হয়নি।

রোববার (১৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করা হবে। বিষয়টা নিয়ে তদন্ত চলছে।

এর আগে চাঞ্চল্যকর এই ঘটনা বাহিনীর কেউ করেছে বলে ধারণা করে অপরাধ বিশ্লেষকরা।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকার একটি বাসায় সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে অভিযান চালানোর নামে ডাকাতি করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আরেক দল বাইরে ছিল।

বাসার মালিক ব্যবসায়ী আবু বকর সিদ্দিক জানান, নগদ ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণ নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের দেখে সাধারণ ডাকাত মনে হয়নি।

এ ঘটনার মোহাম্মদপুর থানায় মামলা করেন আবু বকর। পরে রাজধানীর বিভিন্ন যায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে।

পুলিশ বলছে, গ্রেপ্তারদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ঘটনাটি কোনো ডাকাতদল করেছে নাকি এটি বাহিনীরই কোনো অসাধু কর্মকর্তা করেছে কিনা তা খতিয়ে দেখায় তাগিদ অপরাধ বিশ্লেষকদের।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, ডাকাতরা এমনভাবে এসেছে, তাদের দেখলে মনে হবে না তারা ভুয়া। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৬ জন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোহাম্মদপুরে ডাকাতি: বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত ৫ কর্মকর্তা জড়িত

আপডেট সময় : ০৫:৩৪:৪১ অপরাহ্ণ, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪