বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শীতে চুলের যত্ন!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শীত মানেই রুক্ষতা।শীতে মন তখনই ভালো থাকবে যখন আপনি শারীরিকভাবেও সুস্থ থাকবেন৷ শরীর আর মনের মধ্যে এক নিবিড় যোগাযোগ রয়েছে৷ শীতকালে চুল পড়ে যাওয়া থেকে খুশকির সমস্যা যেন এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আর এক্ষেত্রে নিজেকে সুস্থ-সুন্দর রাখতে কিছু টিপস আপনাকে মেনে চলতেই হবে৷ তবে এই ব্যস্ত জীবনে কতটুকুই বা সময় আছে বলুন? কিন্তু তারই মধ্যে আপনি এই অসাধ্য সাধন করতে পারবেন৷ কি করবেন? শুধু একবার নীচের টিপসে চোখ বুলিয়ে নিন…

১) কিছু কিছু ক্ষেত্রে আপনার শ্যাম্পুই আপনার চুলের খুশকি হওয়াকে ইন্ধন জোগায়৷ তাই শ্যাম্পু ঠিকঠাকভাবে বাছুন৷ বাজার চলতি ক্ষতিকারক কেমিক্যাল এড়িয়ে যাওয়াই ভালো৷

২) গ্রীষ্মের তুলনায় শীতে স্নানের হার একটু যে কমে যায় তা বলাই যায়৷ কিন্তু এমনটা করলে আপনারই ক্ষতি৷ কারণ চুলে বা মাথায় নোংরা থাকলে চুলও পড়বে, সেইসঙ্গে খুশকিও হবে৷ তাই ঈষৎ উষ্ণ পানিতে ভালো করে চুল ধোবেন৷ খেয়াল রাখবেন যেন শ্যাম্পু মাথায় জমে না থাকে৷

৩) চুল কখনোই এলোমেলো রাখবেন না৷ এমনটা হলে, চুলে জট পাকিয়ে তা ছিঁড়ে যাবেই৷ তাই ভালো চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল ঠিক করবেন৷

৪) আজকাল অনেকেই তেল এড়িয়ে যান৷ চুলে তেল না দিয়ে ক্রমাগত শ্যাম্পু করলে তার ফল কিন্তু অচিরেই পাবেন৷ বিশেষ করে শীতকালে আপনাকে চুলে তেল দিতেই হবে৷ একটু গরম তেল দিয়ে চুলে মাসাজ করুন৷ এতে স্কাল্প নরম থাকবে, খুশকিও হবে না৷

৫) অনেকে চুলের যত্নের জন্য অনেক কিছু প্রোডাক্ট ব্যবহার করে থাকেন৷ তবে প্রাকৃতিক উপায়েই অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব৷ খুশকির প্রতিরোধে আমলা-নিম খুবই উপকারী৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শীতে চুলের যত্ন!

আপডেট সময় : ১১:১৮:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬