সোমবার | ১৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে প্রতি বছরের ন্যায় মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রধানীয়া বাড়িতে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল হক প্রধানীয়া, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া এবং শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া।

ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে ইফতার মাহফিলের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন সেলিম, সহ-যুব বিষয়ক সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল ও সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাসুদ খান, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, সহ-শিল্প বিষয়ক সম্পাদক সম্রাট বেপারী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্যসহ আরও অনেকে।

আয়োজকরা বলেন, মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং এলাকার মানুষকে একত্রিত করার উদ্দেশ্যে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৮:৪১:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৬ মার্চ ২০২৬