শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গায় এনজিও অফিসে ঢুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় এনজিও ব্যুরো বাংলাদেশের অফিসে ঢুকে এক কর্মকর্তার বুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় অবস্থা বেগতিক দেখে একটি বোমা সাদৃশ্য বস্তু রেখে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। বর্তমানে অফিসের চারপাশে পুলিশ, র‍্যাব ও যৌথ বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

বুধবার (৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভাধীন বাসস্ট্যান্ড এলাকায় ব্যুরো বাংলাদেশ এনজিও’র অফিসে এ ঘটনা ঘটে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বোমা কি না তারা এসে দেখবেন।

ব্যুরো বাংলাদেশ এনজিও’র দর্শনা শাখার অ্যাকাউন্টস অফিসার ফেরদৌস ঢাকা পোস্টকে বলেন, আমি অফিসে কাজ করছিলাম। এ সময় এক হেলমেট পরিহিত এক যুবক অফিস কক্ষে এসে আমার পায়ের নিকট একটি বোমা সাদৃশ্য বস্তু রাখেন এবং কপালে পিস্তল ঠেকিয়ে বলেন অফিসে যা কিছু আছে সবকিছু তাকে দিয়ে দিতে। বাইরে আমাদের আরও সদস্য আছে, যদি চিল্লাচিল্লি করেন তাহলে গুলি করে দেব। পরে আমি দৌড়ে বাইরে জানালার কাছে এসে চিৎকার-চেঁচামেচি করলে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যান। এর ৩-৪ মিনিট পর স্থানীয়রা আমার চিৎকার শুনে ঘটনাস্থলে এসে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, সেনাবাহিনীর ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর, র‍্যারের একটি দল। এনজিও অফিসটি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। খবর দেওয়া হয়েছে বোম্ব ডিসপোজাল টিমকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা

চুয়াডাঙ্গায় এনজিও অফিসে ঢুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা

আপডেট সময় : ০৮:৫২:৫৭ অপরাহ্ণ, বুধবার, ৯ অক্টোবর ২০২৪