রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ১জন আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

মেহেরপুরে গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে রাশেদুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে রাশেদুলকে অস্ত্রসহ আটক করে।

এসময় ১টি ওয়ান শার্টারগান ও ১টি হাসুয়া উদ্ধার করা হয়।

আটককৃত রাশেদুল জেলার গাংনী উপজেলার ধানখালা ইউনিয়নের জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুল হক।

তিনি জানান, পূর্ব শত্রুতার কারণে আটককৃত রাশেদুল ইসলাম জুগিন্দা গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসত ঘরের দক্ষিণ পাশে একচালা টিনের ছাউনি ও বাঁশের চাটাইয়ের বেড়া দ্বারা নির্মিত রান্না ঘরের ভিতরে ১টি শার্টারগান ও ১টি হাসুয়া লুকিয়ে রেখেছিল। তারপর সে কৌশলে র‌্যাবকে খবর দেয়। তার তথ্যের ভিত্তিতে অভিযানের সময় রাশিদুলের কথাবার্তা সন্দেহ মনে হলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে অন্যকে ফাঁসানোর কথা স্বীকার করে ।

আটককৃত আসামীকে আলামত সহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

গাংনীতে অন্যকে ফাঁসাতে গিয়ে অস্ত্রসহ ১জন আটক

আপডেট সময় : ০৫:১৩:১৩ অপরাহ্ণ, বুধবার, ২ অক্টোবর ২০২৪