শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় কেরু এমডি রাব্বিক হাসান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৭১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আখচাষিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে মিল গেট পূর্ব সাব জোনের ১৫ নম্বর ইউনিটে এই আখচাষি সমাবেশ হয়। আখচাষি কল্যাণ সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আ. বারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান।

তিনি বলেন, ‘আপনারা আখ চাষ করুন, আগামীতে আখের মূল্য আরও বৃদ্ধি করা হবে। কেরু অ্যান্ড কোম্পানি আপনাদের সার্বিক সহযোগিতা করবে। এই মিলটি টিকে থাকলে তা আপনাদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা এনে বেদে। আগামী অর্থবছরে আখের মূল্য প্রতি টনে ৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হবে।’ তিনি আখচাষিদের উদ্দেশ্যে বলেন, ’আপনারা ভালো বীজের আখ লাগাবেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহ করবেন। অধিক চিনি আহরণের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও টপট্রাসমুক্ত আখ মিলে সরবরাহ করার আহ্বান জানাই।’

সভায় বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম কৃষি (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান। এছাড়া ১৫ নম্বর ইউনিটের প্রায় ১০০ জন আখচাষী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় কেরু এমডি রাব্বিক হাসান

আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪