শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নিরাপদ সড়ক চাই-এর সভা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৫:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৫৭ বার পড়া হয়েছে

সড়কে চলাচলের গুরত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সভা করেছে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল বুধবার দুপুরে শহরতলীর দৌলৎদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভায় বক্তারা বলেন, ‘নিরাপদে পথ চলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ি থেকে স্কুল কিংবা অন্য কোথাও যাওয়ার ক্ষেত্রে রাস্তার দুপাশে দেখে-বুঝে রাস্তা পার হতে হবে। কোনোক্রমেই তাড়াহুড়ো করা যাবে না। বাড়ি কিংবা স্কুল থেকে দৌঁড়ে রাস্তায় উঠে আসা যাবে না। সাবধানে পথ চললে সড়ক নিরাপদ হবে এবং দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।’

সভায় নিরাপদ সড়ক চাই চুয়াডঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন জাকির বলেন, ‘পরিবারের কোনো সদস্য যদি মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে যান, তাকে অবশ্যই হেলমেট নেওয়ার কথা মনে করিয়ে দিতে হবে।’সভায় অন্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, যুগ্ম-সম্পাদক বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক শেখ লিটন, বিদ্যালয়ের শিক্ষক উজ্জল হোসেন, আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপদ সড়ক চাই-এর সভা

আপডেট সময় : ১০:৪৫:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪