শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দামুড়হুদার ধান্যঘরায় ভাইয়ের মরদেহ দেখে বোনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৬:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরায় বড় ভাইয়ের মরদেহ দেখতে এসে হৃদরোগে রুফসোন (৫৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের কৃষক আরজুল্লাহ বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদ আসর ধান্যঘরা গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে আসেন তার ছোট বোন রুফসোন। বেলা দুইটার দিকে ভাই আব্দুল্লাহর মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন তিনি। এসময় পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্য হয়। রুফসোন কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মিজানুর কল্যার স্ত্রী। ভাই-বোনের এমন মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দামুড়হুদার ধান্যঘরায় ভাইয়ের মরদেহ দেখে বোনের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৬:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪