শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দর্শনায় ‘সাংস্কৃতিক সংসদ’ এর আত্মপ্রকাশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৪:০৯ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬১ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

দর্শনায় ‘সাংস্কৃতিক সংসদ’ নামে এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দর্শনা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে বসে ১৩ টি সাংস্কৃতিক সংগঠনের কর্মিদের সমন্বয়ে ১৩ জন সমন্বয়ক নিয়ে এ সংগঠনটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক কর্মী রাশেদ মল্লিকের সভাপতিত্বে প্রায় অর্ধশত সাংস্কৃতিক কর্মীদের প্রাণখোলা আলোচনার কমিটির জন্য ১৩ জন সমন্বয়ক নির্বাচন করা হয়। আগামী ৩ মাসের জন্য ১৩ সমন্বয়ক তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

সমন্বয়করা হলেন মনিরুজ্জামান ধীরু বাউল (বাউল পরিষদ), সাজ্জাদ হোসেন (অনির্বাণ থিয়েটার), টিটো খান (হিন্দোল সংগীত পরিষদ), মিল্টন কুমার সাহা (আনন্দধাম), আনোয়ার হোসেন (উদীচি দর্শনা), শেখ সাজহান সাজু (ফ্রেন্ডস সংগীত একাডেমি), শরীফ উদ্দিন (লালন একাডেমি), রাশেদ মল্লিক (রিদম ব্যান্ড), পলাশ আহম্মেদ (সকাল সন্ধা), সেলিম হোসেন (লাঠিয়াল দল), হাবিবুর রহমান (উদয় সাংস্কৃতিক সংগঠন), মাসুম বিল্লাহ ও রমিজ মল্লিক।

এ সময় দর্শনা সাংস্কৃতিক অঙ্গনের সিনিয়র পারসন মোস্তাক আহম্মেদ মনাসহ দর্শনা কেন্দ্রীক ১৩ টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় শতাধিক সাংস্কৃতিককর্মী উপস্থিত থেকে মতামত ব্যাক্ত করেন। পরে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী ৩ মাসের মধ্যে ১৩ জন সমন্বয়কের মতামতের ভিত্তিতে দর্শনায় একটি জমকাল সাংস্কৃতিক সন্ধ্যা ও দর্শনা সাংস্কৃতিক সংসদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সমন্বয়কগন দর্শনা এলাকার সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিকসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী শেখ সাজু।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দর্শনায় ‘সাংস্কৃতিক সংসদ’ এর আত্মপ্রকাশ

আপডেট সময় : ০৬:২৪:০৯ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪