শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ বাড়ি থেকে আব্দুস সোবহান (৭৫) নামে এক মুক্তিযোদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের আলমডাঙ্গা শহরের থানাপাড়ার বাড়ি থেকে এ লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ছেলে শিশির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার আব্দুস সোবহান ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন করেন।

বাড়ি ফিরলে ছেলে শিশিরের সাথে টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। রাতেও গোলযোগের শব্দ শুনতে পান এলাকাবাসী।শনিবার বাড়ির আশপাশ এলাকায় পঁচা দূর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ এসে ওই বাড়ি থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, নিহতের মাথা ও শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে শিশির আহমেদকে থানায় ডেকে নেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ণ, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪