মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

চুয়াডাঙ্গার ১০ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগi

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০২:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গা জেলার তিনটি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা স্বাক্ষরিত একটি পত্রে ওই ১০ ইউনিয়নে চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ওপর (ইউএনও) আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া অপর আরেকটি পত্রে ৬টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পত্রে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, পদ্মবিলা, গড়াইটুপি ও আলুকদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পরিবর্তে সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর, ডাউকি, খাসকররা ও চিৎলা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। জীবনননগর উপজেলার সীমান্ত ও কেডিকে ইউনিয়ন পরিষদে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

জারিকৃত ওই পত্রে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ের উদ্ভূত পরিস্থিতিতে কতিপয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবাসহ স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। এ পরিস্থিতির প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১০১ এবং ১০২ এবং পরিপত্রের নির্দেশনা অনুযায়ী উল্লেখিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে উল্লেখিত ইউনিয়ন পরিষদসমূহের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হলো এবং ইউনিয়ন পরিষদসমূহকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখার জন্য বলা হলো।
অপর দিকে, আরেক পত্রে জেলার ৬টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে আশাদুল হক, কুতুবপুর ইউনিয়নে বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে মেহেরাজ আলী, জেহালা ইউনিয়নে আহসান হাবীব এবং জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে জহুরুল হক ও রায়পুর ইউনিয়নে আব্দুল লতিফের ওপর আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

চুয়াডাঙ্গার ১০ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগi

আপডেট সময় : ০৩:০২:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪