শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

দর্শনায় বন্যার্ত সহায়তায় অর্থ সংগ্রহে শিক্ষার্থী বৃন্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০২৪
  • ৭৫৫ বার পড়া হয়েছে

দর্শনায় শিক্ষার্থীরা দেশের বন্যা দুর্গত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সাহায্যের বক্স হাতে নিয়ে দিন রাত অর্থ সংগ্রহ করছে।

গতকাল রোববার সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিম গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ সংগ্রহের গণ কর্মসূচি শুরু করেছে।

অর্থ সংগ্রহের কমিটি থেকে জানা যায়,শিক্ষার্থীরা দর্শনা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,বিভিন্ন মসজিদ,বাজার সহ বিভিন্ন এলাকা,অর্থ সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা স্থানীয় স্কুল, ও কলেজ ক্যাম্পাস থেকে বন্যার্তদের জন্য কাপড় ও অর্থ সংগ্রহ করছে।

এসময় শিক্ষার্থী রিফাত বলেন- মানুষ হয়েও যদি মানুষের বিপদের সময়ে পাশে না দাঁড়াই তাহলে আমাদের মনুষ্যত্বে কোথায় থাকলো।আমাদের মনুষ্যত্বের জায়গা থেকেই আমরা পানিবন্দি পরিবারের পাশে এসে দাঁড়াব।দেশে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ।বন্যায় গৃহহীন হয়েছে অনেক মানুষ।বর্তমানে বন্যাকবলিত এলাকার বেশির ভাগ মানুষেরাই চরম দুর্ভোগে আছেন। তাদের জন্য সহযোগিতা করতে চাই।

দর্শনা কলেজের শিক্ষার্থী রিয়া বলেন, বন্যার্ত পরিবাররা আজ ভালো নেই।তারা আজ অসহায় হয়ে পড়েছে। এ জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ ও কাপড় সংগ্রহ করছি।অর্থ সংগ্রহ শেষে আমাদের দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র টিম সেখানে যাব এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব। বণ্যার্ত মানুষের পাশে দর্শনাসহ দেশবাসীকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী রিফাত, অভি, মতিয়ার রহমান মতি,সংগ্রাম, তুর্য, শাকিব, রিয়া, রেশি, অনামিকা প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

দর্শনায় বন্যার্ত সহায়তায় অর্থ সংগ্রহে শিক্ষার্থী বৃন্দ

আপডেট সময় : ০৬:০৩:৪১ অপরাহ্ণ, সোমবার, ২৬ আগস্ট ২০২৪