শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

‘ইয়াবা ডন’ বদি কারাগারে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

‘ইয়াবা ডন’ খ্যাত কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাদীপক্ষ ১৫ দিনের রিমান্ড নিতে আবেদন করলে অসুস্থতার কারণে তাকে কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামিমুম ক্লান্তি রায় বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে আজ বিকেল ৩টার দিকে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়।

এ সময় বাদীপক্ষ ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। তবে বদি অসুস্থতার কথা জানালে চার্জ ওয়ারেন্ট মূলে কারাগারে পাঠান আদালত।

এর আগে র‍্যাব জানায়, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকার একটি বাসা থেকে
মঙ্গলবার রাত ১০ টার দিকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের টেকনাফ থানায় করা হত্যা চেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৮ আগস্ট আবদুল্লাহ নামে এক ব্যক্তি মামলাটি করেন। এতে বদিসহ ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

কক্সবাজার–৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে পরপর দুবার (নবম ও দশম) সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী আবদুর রহমান বদি। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় আর নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি।

একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির স্ত্রী শাহীন আক্তার দলের মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘ইয়াবা গডফাদার’ হিসেবে আছেন বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

‘ইয়াবা ডন’ বদি কারাগারে

আপডেট সময় : ০৬:০৭:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪