রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪
  • ৭৮৩ বার পড়া হয়েছে

সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বা ভিসা আবেদন কেন্দ্র সার্বিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ ঘোষণা করা হয়। তবে বর্তমান পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়ে আসায় ভারতীয় ভিসা সেন্টার তাদের কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে।

ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি-জেএফপি) সীমিত পরিসরে আবার তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

আইভিএসিবিডি’র ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আবেদনকারীরা তাদের পাসপোর্ট সংগ্রহ সম্পর্কিত আলাদা বার্তা পাবেন। নির্দেশনাসহ এসএমএস পাওয়ার পরই কেবল আইভিএসিতে হাজির হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ’

তবে কার্যক্রম সীমিত পরিসরে চলায়, ভিসা প্রক্রিয়াকরণে সময় বেশি লাগতে পারে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৭ আগস্ট) রাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেয় আইভিএসি। তাদের ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

ভারতীয় ভিসা সেন্টার খোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত

আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪