শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

দ. কোরিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন বান কি-মুন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৯১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসঙ্ঘ মহাসচিব বান কি-মুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আভাস দিয়েছেন।

ডিসেম্বর মাসের শেষে জাতিসঙ্ঘ মহাসচিব পদে তার মেয়াদ শেষ হচ্ছে।

জাতিসঙ্ঘের প্রধান হিসেবে সর্বশেষ সংবাদ সম্মেলনে বান কি-মুন বলেন, কিছু সময় বিশ্রাম নেয়ার পর তিনি তার দেশ দক্ষিণ কোরিয়ায় ফিরে যাবেন। সেখানে ফিরে কিভাবে তার দেশকে সবচেয়ে ভালোভাবে সহায়তা করা যায় তা ভেবে দেখবেন।

২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটির পার্লামেন্টে ভোটের মাধ্যমে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বর্তমান প্রেসিডেন্ট পার্ক গিউন-হেই অভিশংশিত হওয়ার দুই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

পার্ক তার ঘনিষ্ঠ একজন বন্ধুকে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে অর্থ উপার্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে।

দেশটির সাংবিধানিক আদালত গত সপ্তাহে অনুষ্ঠিত অভিশংসন ভোটটি বহাল রাখলে তিনিই হবেন দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক যুগের প্রথম ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। আর এটা হলে ৬০ দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবিধানিক আদালতকে ১৮০ দিনের মধ্যে চূড়ান্ত রায় প্রদান করতে হবে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে যখন বিক্ষোভ চলছে, ঠিক সেই মুহূর্তে বান কি-মুনের এই ঘোষণা এলো।

অবিলম্বে পার্ককে আনুষ্ঠানিকভাবে পদচ্যুত করার জন্য সমাবেশ থেকে দেশটির সাংবিধানিক আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

টানা আট সপ্তাহ ধরে পার্কের বিরুদ্ধে এই বিক্ষোভ চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

দ. কোরিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন বান কি-মুন !

আপডেট সময় : ০৫:৩২:৫০ অপরাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬