রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরে আরমান বীজ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৪:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

মেহেরপুরে অবৈধ ও মানহীন ধান বীজ বিক্রির অভিযোগে আরমান বীজ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় এক ট্রাক বীজ জব্দ করা হয়। কোন অনুমোদন না থাকায় ধ্বংশ করার নির্দেশ দেওয়া হয় ৭শ ৩০ প্যাকেট লাল স্বর্ণ জাতের বীজ।

গতকাল শনিবার রাতে সদর উপজেলার রাজরনগর গ্রামে এ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের আকেটি দল।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, রাজনরগর গ্রামের আরমান বীজ ভান্ডার থেকে ধানের বিভিন্ন জাতের বীজ বরিশালের বিক্রির জন্য ট্রাকযোগে নেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে এরমধ্যে কিছু বীজের কোন অনুমোদন নেয়, বেশিরভাগ বীজ মানহীন। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সেখ কনি মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। জব্দ করা হয় এক ট্রাক বীজ। এদের মধ্যে অনুমোদনহীন লাল স্বর্ণ জাতের বীজ রয়েছে ১০ কেজি করে ৭৩০ বস্তা, এছাড়াও রয়েছে ব্রী ধান ৮৭, বি.আর ১০, বি.আর ১১ এর এক হাজার ৬শ বস্তা। পরে খবর দেওয়া হয় জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক।

ভ্রাম্যমান আদালত বসিয়ে অবৈধভাবে ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ উৎপাদনের দায়ে বীজ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় আরমান আলীকে। নির্দেশ দেওয়া হয় ৭শ ৩০ বস্তা ভারতীয় লাল স্বর্ণ জাতের বীজ ধ্বংশ অথবা প্রাণি খাদ্য হিসেবে ব্যবহারের জন্য। এছাড়াও বাকি বীজগুলো ট্রাক সহ জব্দ দেখানো হয়। সেখান থেকে নমুণা সংগ্রহ করে পাঠানো হবে ঢাকার কেন্দ্রীয় বীজ পরিক্ষগারে। সেখানে ফলাফল মানসম্মত হলে আরমান বীজ ভান্ডারের মালিককে বীজ ফেরত দেওয়া হবে। আর ফলাফল মানসম্মত না হলে বাকি বীজগুলোপ্রাণি খাদ্য ও ধ্বংশ করার নির্দেশ দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

মেহেরপুরে আরমান বীজ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:১৪:১৯ অপরাহ্ণ, সোমবার, ২৪ জুন ২০২৪