রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

মধুপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সুপারভাইজারকে জরিমানা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪
  • ৮০০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকাগামী বিনিময় পরিবহন এবং বিপুল পরিবহনকে ৪০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জুবায়ের হোসেন।
তিনি জানান, মধুপুর পৌরসভাধীন বাসস্ট্যান্ডে ঈদুল আযহা পরবর্তী অতিরিক্ত গাড়ীর ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বিভিন্ন যাত্রীবাহী পরিবহন। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া মধুপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, অভিযানের সময় ঢাকাগামী বিনিময় পরিবহন এবং বিপুল পরিবহনের লোকজন অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে প্রমাণিত হওয়ায় দুই পরিবহনের সুপারভাইজারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি বাসের সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।
বাবুল রানা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

মধুপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সুপারভাইজারকে জরিমানা

আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪