সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

আজ রাত ৮টার মধ্যেই ডিএনসিসির বর্জ্য পরিষ্কার হবে- মেয়র আতিকুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০২৪
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নীলকন্ঠ ডেক্স:

সবাইকে নির্দিষ্ট স্থানে বর্জ্য রাখার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এবার ৬ ঘণ্টার মধ্যেই অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত সব জায়গা পরিষ্কার করার সর্বাত্মক চেষ্টা করা হবে। সেইসঙ্গে বর্জ্য অপসারণে সবার সহায়তা প্রত্যাশা করেন উত্তরের মেয়র।

সোমবার (১৭ জুন) সকালে মিরপুরের গোলারটেক মাঠে ঈদের জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত বছর ৮ ঘণ্টা সময় নিলেও বর্জ্য অপসারণে এবার ৬ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করলে একটি চ্যালেঞ্জ বাস্তবায়ন করা সম্ভব হয়। সেজন্য আমাদের কাউন্সিলররা সবাই মাঠে থাকবেন।’

‘গত বছর দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় লেগেছিল পরিষ্কার করতে। এবার আমি বলেছি, ২টা থেকে ৮টার মধ্যে ডিএনসিসির সব অলিগলি থেকে শুরু করে প্রধান রাস্তা পর্যন্ত সব জায়গা পরিষ্কার করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আমি বিনয়ের সঙ্গে সবাইকে বলবো, আমাদেরকে সাহায্য করার জন্য’, যোগ করেন ডিএনসিসি মেয়র।

মেয়র বলেন, বর্জ্য অপসারণে ১০ হাজারেরও বেশি কর্মী মাঠে রয়েছেন। কাউন্সিলররা এবং আমি নিজেও মাঠে থাকছি। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে পশু কোরবানি দিচ্ছি একটি মাঠের মধ্যে। যারা পশু নিয়ে আসছেন, তাদেরকে প্রণোদনা হিসেবে এক হাজার টাকা করে দিচ্ছি।কারণ যত্রতত্র কোরবানি দেয়া হলে পরিবেশ নষ্ট হয়।

‘আর ঘণ্টা বলতে হবে না। পশু কোরবানি দেয়ার সঙ্গে সঙ্গে জায়গা পরিষ্কার করে দেবো, এ ধরনের কনসেপ্ট নিয়ে আগাতে চাচ্ছি। আগামীবার আমাদের নির্দিষ্ট জায়গায় যারা পশু কোরবানি দেবেন, তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে’, যোগ করেন আতিকুল ইসলাম।

একই দিন মিরপুরের গোলারটেক মাঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান ঈদগাহ মাঠ হিসেবেও ঘোষণা দেন মেয়র।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

আজ রাত ৮টার মধ্যেই ডিএনসিসির বর্জ্য পরিষ্কার হবে- মেয়র আতিকুল

আপডেট সময় : ০৩:৩২:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১৭ জুন ২০২৪