রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

হারের পর ভক্তদের আবেগঘন বার্তা রিয়াদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

বর্তমান সময়ে বাংলাদেশ দলের বড় ভরসা কে? নির্দ্বিধায় সবার মুখে নিশ্চয়ই তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদের নামই আসার কথা। সে দুজন আজও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের বড় সময় ধরে পথ দেখিয়েছেন। হৃদয়-মাহমুদউল্লাহ’র ৪৪ রানের দুর্দান্ত জুটিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে জয়ও প্রায় ধরা দিচ্ছিল। কিন্তু না, একেবারে তীরে এসে তরী ডোবাল বাংলাদেশ।

ম্যাচের শেষ ২ বলে দরকার ৬ রান। মাহমুদউল্লাহ তখন স্ট্রাইকে। টানটান উত্তেজনা। কেশভ মহারাজের হাই ফুলটস বলে মাহমুদউল্লাহ সজোরে হাঁকালেনও। ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু লংঅন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম। তাতেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। বাংলাদেশ দল হেরে যায় চার রানে।

এইডেন মার্করাম বলটি তালুবন্দি করার পর মাহমুদউল্লাহ ব্যাট ছেড়ে দুই হাতই মাথায় দিয়ে আফসোস করেছেন। তিনি হয়তো ভেবে ছিলেন আরেকটু জোর দিতে পারলে ছক্কা হয়ে যেত। তাই তো ম্যাচ শেষে নিজের আবেগঘন বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

মাহমুদউল্লাহ্ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ভাগ্য আজ কঠিন ছিল। আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এগিয়ে যেতে থাকব….

বাংলাদেশের লক্ষ্য খুব বড় ছিল না, মাত্র ১১৪ রানের। টাইগাররা শেষ পর্যন্ত থামে ১০৯ রানে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

হারের পর ভক্তদের আবেগঘন বার্তা রিয়াদের

আপডেট সময় : ১০:০৯:১৯ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ জুন ২০২৪