রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

এমপি আনার হত্যা রাজনৈতিক প্রতিহিংসা,ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে আ.লীগ নেতাদের দাবি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৫:০১ অপরাহ্ণ, রবিবার, ৯ জুন ২০২৪
  • ৮১৬ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে নতুন নতুন কিছু রাজনৈতিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কালীগঞ্জের আওয়ামী লীগ নেতারা। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এমপি আনার হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশে তারা এই অভিযোগ করেন।

তাদের ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। কাজেই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে নাড়িকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের সভাপতি আবু শাহরিয়ার জাহেদী পিপুল, সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল রানা ও রাশেদ সমশের বক্তব্য দেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

এমপি আনার হত্যা রাজনৈতিক প্রতিহিংসা,ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে আ.লীগ নেতাদের দাবি

আপডেট সময় : ০১:০৫:০১ অপরাহ্ণ, রবিবার, ৯ জুন ২০২৪