রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শহরে বাজার ব্যবসায়ী সমিতির উদ্দোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, বাজার ব্যবসায়ী সমিুতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারন সম্পাদক এমদাদুল হক ইন্তা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া মানববন্ধনে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি আনার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর পার হয়ে ভারতের পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

এমপি আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৪:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ মে ২০২৪