শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২৫:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৮৭৪ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের আফসার মণ্ডলের মেয়ে আবেদা খাতুনের (৩৯) বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ৩টার সময় কাশিপুর গ্রামে আবেদা খাতুনের বাড়ির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আবেদা খাতুনের মেয়ে, ভাইয়ের বউসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। এসময় আবেদার মেয়ে জুঁই খাতুন বলেন, ‘মা-বাবার ডিভোর্সের পর থেকে আমি নানার বাড়িতে বড় হয়। আমার মা একজন খারাপ প্রকৃতির মহিলা। আমার ২২ বছর বয়সে তিনি আমাকে একাধিকবার বিয়ে দিয়েছেন। তাদের কাছ থেকে ডিভোর্স দিয়ে দেন-মোহরের টাকা নেওয়ায় তাঁর ব্যবসা। কোনো স্বামীর সঙ্গেই তিনি আমাকে সংসার করতে দেন না। আমার ৮ বছর বয়সী একটা কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ মিন্টু রহমানের সাথে আমার বিয়ে হয়। তাঁর সাথেও গত ১০ই এপ্রিল জোরপূর্বক আমাকে ডিভোর্স করতে বাধ্য করেন।

আমার মা আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চান। তবে আমি মিন্টু রহমানের সাথে পুনরায় সংসার করতে চাইলে আমার মামা নজরুল ইসলাম, মিন্টুর সাথে আমাকে আবারও বিয়ে দেন। বিয়ে দেওয়ার কারণে আমার মা আমাদেরকে বাড়ি থেকে বের দেন। বর্তমানে স্বামীকে নিয়ে আমি মামার বাড়িতেই অবস্থান করছি। মামা আমাকে আশ্রয় দেওয়ার কারণে আমার মা তাঁর সঙ্গে সবসময় ঝগড়া বিবাদ করতে থাকে এবং আমার মামাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে বলে তোকে অবৈধ মামলা দিয়ে ধরিয়ে দেবো।

আমার মা অনৈতিক কাজের সাথে জড়িত। তাঁর বাড়ি সবসময় বিভিন্ন ধরনের অপরিচিত লোক চলাফেরা করে। গত ১১ই মে রাত ৯টার দিকে আমাদের বাড়ির পাশে বাঁশবাগানে ২জন পুরুষ ও ২জন মহিলা অবস্থান করছিল। তাঁদের পরিচয় জিজ্ঞাসা করাতে আমার মা আমার উপর ক্ষিপ্ত হয় এবং আমাকে মারধর করে।

একপর্যায়ে আমার মামা ও প্রতিবেশিরা আমাকে রক্ষা করতে আসলে ঘরের দেয়ালে ঘর্ষণ লেগে আমার মায়ের কপাল একটু কেটে যায়। এ ঘটনায় আমার মা থানায় মামলা দায়ের করলে মামাকে পুলিশ ধরে নিয়ে যায়। আমি এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আমার মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মায়ের কারণে আর কোনো মেয়ের সংসার যেনো এভাবে বার বার ভেঙে না যায়।’ মানববন্ধন আবেদার বউসহ অন্যরা বক্তব্য রাখেন।

তবে এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি আবেদা খাতুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জীবননগরে মায়ের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ মেয়ের, শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:২৫:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ মে ২০২৪