রবিবার | ২২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

”চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতা-কর্মী কারাগারে”

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদক:

দামুড়হুদা মডেল থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদা আমলি আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ আদেশ দেন। চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন- চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, বিএনপিকর্মী হাতেম ও রফিক।

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার ২/১১/২৩ ও জিআর ১৪২/২০২৩ নাশকতা মামলার আসামি ছিলেন বিএনপির এসব নেতা-কর্মী। এর আগে বিএনপির নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল

”চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতা-কর্মী কারাগারে”

আপডেট সময় : ১২:০১:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪