শনিবার | ২১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ Logo চাঁদপুরে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ Logo বড়স্টেশন প্রধানীয়া বাড়ির মানবিক উদ্যোগ: ৫ শতাধিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ Logo ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা সভাপতির ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়ার আগে বাসার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান তানিয়া ইশতিয়াকের Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় : ০২:৫৯:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

মজনু খাঁ উপজেলার সন্তোসপুর গ্রামের কাশেম আলীর ছেলে। নিহতের সাথে থাকা একই গ্রামের তার ফুফাতো ভাই জব্বার আলী নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে কাবলেরচারা নামক মাঠের মধ্যে এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সন্তোষপুর ও ধোপাখালী গ্রামের মাঝে মাঠের মধ্যে যুবকের লাশ উদ্ধারের ঘটনা শুনেছি। শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ জীবননগর হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে।

মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জীবননগরে ফসলের মাঠ থেকে মজনু খাঁ ওরফে ফজলু মিয়া (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৯:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪