মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

শেষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিলো প্রোটিয়ারা ।

  • আপডেট সময় : ০১:০৫:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে রাবাদার অনন্য হ্যাটট্রিকে ইংল্যান্ডকে হারিয়েও সেমিফাইনালে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার। রান রেটে পিছিয়ে থেকে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে পড়ল দলটি। যার ফলে গ্রুপ ওয়ান থেকে ইংল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে গেল অস্ট্রেলিয়াই।

শারজায় শনিবার (৬ নভেম্বর) রাতে টস হেরে ব্যাট করতে নেমে রানের পাহাড় জড়ো করে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টেম্বা বাভুমার দল। ব্যাট হাতে অল্পের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি রাসি ফন ডার ডুসেন।

৬০ বলের মোকাবেলায় পাঁচটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া অন্যান্যদের মধ্যে এইডেন মার্করাম মাত্র ২৫ বলে ৫২ ও কুইন্টন ডি কক ২৭ বলে ৩৪ রান করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন জেসন রয় ও জস বাটলার। তবে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় রয়কে। এতে খেই হারিয়ে ফেলে দলটি। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষপর্যন্ত পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয় ইয়ন মরগানের দল, বরণ করে আসরে নিজেদের প্রথম পরাজয়।

বাটলার-মঈনরা অবশ্য চেষ্টা করেছেন বোর্ডে যথেষ্ট রান তোলার। জস বাটলারের ১৫ বলে ২৬, মঈন আলীর ২৭ বলে ৩৭, ডেভিড মালানের ২৬ বলে ৩৩, লিয়াম লিভিংস্টোনের ১৭ বলে ২৮ ও ইয়ন মরগানের ১২ বলে ১৭ রানের ইনিংস দলকে জয় এনে দিতে পারেনি। শেষ ওভারে ইংলিশদের প্রয়োজন ছিল ১৪ রান। সেই ওভারের প্রথম দুই বলে লিভিংস্টোন ও মরগান দুজনই সাজঘরে ফেরেন। তৃতীয় বলে ক্রিস জর্ডানকে সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন কাগিসো রাবাদা।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান জড়ো করে ইংল্যান্ড। এতে দক্ষিণ আফ্রিকা পায় ১১ রানের জয়। ম্যাচ সেরা হন ডুসেন। তবে শেষপর্যন্ত কান্না নিয়েই ফিরতে হচ্ছে তাদের। অজিদের (১.২১৬) থেকে রান রেটে (০.৭৩৯) পিছিয়ে থাকায় সুপার টুয়েলভ থেকেই বাড়ি ফিরতে হচ্ছে বাভুমাদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

শেষ ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিলো প্রোটিয়ারা ।

আপডেট সময় : ০১:০৫:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ৭ নভেম্বর ২০২১