মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

সিংহাসনে সাকিব

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১২:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: এতো দিন টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের সিংহাসনটি দখল করে ছিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে এবার তাকে হটিয়ে আবারও শীর্ষে উঠে এসেছেন এই টাইগার অলরাউন্ডার।

বুধবার (২৭ অক্টোবর) সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে আফগান অধিনায়ক নবীর কাছে শীর্ষস্থান হারান সাকিব। বিশ্বকাপে মঞ্চে নেমে নিজের জাত চিনিয়ে নিজের সিংহাসন ফিরে পেলেন তিনি।

সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ১০ রেটিং পয়েন্ট কমেছে নবীর। সাকিবের নামের পাশে যোগ হয়েছে ২০ রেটিং পয়েন্ট।বর্তমানে নবীর চেয়ে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে সাকিব।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক টাইগার অলরাউন্ডার। ৬.৪৫ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি (যা কোনও এক টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও এক বোলারের সর্বোচ্চ)। ব্যাট হাতে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান।

এক নজরে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা ৫ অলরাউন্ডার:-

১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৯৫

২. মোহাম্মদ নবী (আফগানিস্তান)- ২৭৫

৩. জেজে স্মিট (নামিবিয়া)- ১৬১

৪. গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ১৬১

৫. জিশান মাকসুদ (ওমান)- ১৬০

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সিংহাসনে সাকিব

আপডেট সময় : ১২:১২:৫৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১