মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ফের ভাইরাল ‘মারো, মুঝে মারো’

  • rahul raj
  • আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ৭৯১ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: ২০১৯ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানি ক্রিকেট সমর্থক মোমিন শাকিবের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। প্রিয় দলের হার দেখে ‘মারো, মুঝে মারো’ বলে কান্নায় ভেঙে পড়েছিলেন শাকিব। গত রবিবার ভারত-পাকিস্তান ম্যাচের পরে তিনি ফের আলোচনায় এসেছেন। পাকিস্তানের এমন দাপুটে জয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছেন পাকিস্তানের সেই সমর্থক।

চলতি টি-টোয়ন্টি বিশ্বকাপে ১০ উইকেটে ভারতকে হারিয়েছে পাকিস্তান। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। সেই ম্যাচের পর ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, রাতের রাস্তায় লন্ডনে শাকিবকে ঘিরে ধরেছে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। এমন জয়ে শাকিবের অনুভূতি জানতে চাওয়া হয়।

জবাবে এই পাকিস্তান সমর্থক বলেন, ‘দেখুন, আজ আমি মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের নাগরিকদের শুভেচ্ছা জানাতে চাই। আমাদের দলে অসাধারণ ফোকাস ছিল। কী অসাধারণ ফোকাস ছিল তাদের খেলার প্রতি! কোনো দলের বিপক্ষে এভাবে কেউ একতরফা জিতে? এ কেমন নিষ্ঠুরতা ভারতের সঙ্গে? এটা তো জুলুম হয়ে গেল বন্ধুরা! আমি কিছু বুঝে উঠতে পারছি না। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ফের ভাইরাল ‘মারো, মুঝে মারো’

আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১