সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

নড়াইলে বাড়ির সামনে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • rahul raj
  • আপডেট সময় : ১২:৪৬:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ৮৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ মাহমুদ (৩২) ওই গ্রামের খোকন শেখের ছেলে। তিনি ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ লোহাগড়া বাজারে ছিলেন। কেউ তাঁকে ফোন করে চরমল্লিকপুর পশ্চিমপাড়ায় রমজানের মুদি দোকানের সামনে ডেকে নেয়। এর পরপরই ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল অধিকারী বলেন, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় কোপের দাগ। ঘাড়ের কোপ খুব গুরুতর ছিল।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা বলেন, কোপের ধরন দেখে মনে হচ্ছে তাঁকে হত্যা করতেই হামলা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

নড়াইলে বাড়ির সামনে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৪৬:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১