বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

‘অদৃশ্য শক্তি’ চালাচ্ছে দেশ বিএনপি মহাসচিব

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৩:১৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: এক ‘অদৃশ্য শক্তি’ দেশটা চালাচ্ছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতি মুহূর্তে আমাদের উপরে খবরদারি করা হচ্ছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত রাজনীতিক অলি আহাদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছুক্ষণ আগে আমি নিচে জাতীয় প্রেসক্লাবের লাউঞ্জে চা খাচ্ছিলাম। একজন সাংবাদিক, আওয়ামী ঘরানার—আজকে আওয়ামী ঘরানার সাংবাদিকদের একটা নির্বাচন হচ্ছে। তিনি বললেন, এই আমরা সবাই তো আওয়ামী ঘরানার। আমাদের কাছে ম্যাসেজ আসতে শুরু করেছে ‘অদৃশ্য জায়গা’ থেকে, অমুককে ভোট দিতে হবে, অমুককে ভোট দিতে হবে। এই অদৃশ্য শক্তির যারা আসলে এই দেশটাকে চালাচ্ছে; তাদের ক্ষমতা, তাদের যাওয়ার রাস্তা এত গভীরে চলে গেছে যে, তারা এ দেশের মানুষকে নিয়ন্ত্রণ করছে, এ দেশের সমাজকে নিয়ন্ত্রণ করছে। এরকম একটা অবস্থার মধ্যে আমরা গণতন্ত্রের লড়াইটা করছি।

বিএনপি মহাসচিব আরও বলেন, সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন, আমি তাদের কাছে অনুরোধ করবো—আমরা আমাদের ছোট-খাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের যে আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন ছিল, সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য এক হয়ে একটা লড়াই করি, সংগ্রাম করি।

গণতন্ত্রের জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, এখনো তিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে গৃহবন্দি হয়ে আছেন। এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায়ও তিনি এখনো লড়াই করছেন। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় পড়ে নির্বাসিত হয়ে আছেন। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা, সহস্রাধিক হত্যা ও পাঁচ শতাধিককে গুম করার পরও বিএনপি লড়াই করছে।

প্রয়াত রাজনীতিক অলি আহাদকে আপাদমস্তক একজন গণতান্ত্রিক নেতা হিসেবে অভিহিত করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অলি আহাদের মেয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সভাপতিত্বে ও ড. জাহেদ-উর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

‘অদৃশ্য শক্তি’ চালাচ্ছে দেশ বিএনপি মহাসচিব

আপডেট সময় : ০৭:০৩:১৪ অপরাহ্ণ, শনিবার, ২৩ অক্টোবর ২০২১