বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০২১
  • ৮২৮ বার পড়া হয়েছে

A handout picture provided by the Saudi Royal Palace on January 5, 2021, shows Crown Prince Mohammed bin Salman (R) welcoming Emir of Qatar Tamim bin Hamad Al-Thani (L) upon his arrival in the city of al-Ula in northwestern Saudi Arabia for the 41st Gulf Cooperation Council (GCC) summit. - Saudi Arabia will reopen its borders and airspace to Qatar, US and Kuwaiti officials said, a major step towards ending a diplomatic rift that has seen Riyadh lead an alliance isolating Doha. The bombshell announcement came on the eve of GCC annual summit in the northwestern Saudi Arabian city of Al-Ula, where the dispute was already set to top the agenda. (Photo by BANDAR AL-JALOUD / Saudi Royal Palace / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / SAUDI ROYAL PALACE / BANDAR AL-JALOUD" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

নিউজ ডেস্ক:উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সৌদি আরবের উত্তর-পশ্চিমের শহর আল-উলায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি। মঙ্গলবার, স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পরে বড় করে ‘কাতার’ অলঙ্কৃত নিজস্ব বিমানে আল-উলা বিমানবন্দরে পৌঁছান তিনি। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি নিশ্চিত করেছে।

এর আগে সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমদ আল সাবাহ জানান, কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরব ও কাতারের মধ্যে আকাশ, স্থল ও সমুদ্রসীমা খুলে দেয়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

কাতারের ওপর সৌদি জোটের অবরোধ তুলে নেয়ার বিষয়ে সম্পূর্ণ চুক্তি মঙ্গলবার আল-উলায় অনুষ্ঠিতব্য ৪১তম উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক সম্মেলনে স্বাক্ষরিত হবে। সম্মেলনে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের অন্য আরব নেতারাও উপস্থিত থাকবেন।

এর আগে ২০১৭ সালের জুনে সন্ত্রাসবাদে সহযোগিতা ও ইরানের সাথে ঘনিষ্ট মিত্রতার অভিযোগ এনে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত জোট কাতারের উপর কূটনীতিক, বাণিজ্যিক ও ভ্রমণের অবরোধ আরোপ করেছিল।

তবে কাতার বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছিল। কাতারের মতে, সম্পর্ক বিচ্ছেদের কোনো ‘বৈধ কারণ’ ছিল না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ

আপডেট সময় : ০৬:১৮:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০২১