সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

চুয়াডাঙ্গায় থার্টিফাষ্ট নাই‌টের পিক‌নি‌কে অস্ত্রধারী‌দের হামলা

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:০৯:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১
  • ৮১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটের পিকনিকে সংঘর্ষ ঘটেছে। ওই সময় দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার আবদুল আজিজের ছেলে পারভেজ ও টগর হোসেনের ছেলে জিসান। প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করে স্থানীয় যুবকরা। রাতে গান বাজিয়ে চলছিল নাচানাচি। ১০টার দিকে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসানকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা জানান, উপর্যুপরি কোপে পারভেজের পিঠে ও ডান হাতে গুরুতর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। তার হাতের কয়েকটি আঙুলও কেটে পড়ে গেছে। জিসানের পিঠে ও মাথায় জখম হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আহত জিসান বলেন, বাকবিতণ্ডা মীমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ইসলামপাড়ার কবির, সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চা‌লি‌য়ে এলাপাতা‌ড়ি কোপা‌তে থা‌কে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামে এক যুবককে আটক করা
হয়েছে।    # #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

চুয়াডাঙ্গায় থার্টিফাষ্ট নাই‌টের পিক‌নি‌কে অস্ত্রধারী‌দের হামলা

আপডেট সময় : ০৭:০৯:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১