মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

নতুন বছরে ঘুরে দাঁড়াতে হবে : রোনালদো

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:গেল ২০২০ সালের শুরু থেকেই করোনাভাইরাসের বিষে নীল হয়ে উঠেছে পুরো পৃথিবী। প্রিয়জন হারানোর বেদনায় ভারী হয়ে ওঠে চারপাশ। এর মধ্যেই আজ আকাশে উঠেছে বছরের প্রথম সূর্য, সেইসঙ্গে ২০২১ সালকে স্বাগত জানাচ্ছে সবাই। বাদ যাননি পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘুরে দাঁড়িয়ে পরিবর্তন আনার আহ্বান জানালেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

সামাজিক যোগযোগমাধ্যমে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘২০২০ সাল সহজ বছর ছিল না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোভিড–১৯ ভাইরাসের ভোগান্তি থেকে কেউ রক্ষা পায়নি। কিন্তু এখন ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দেওয়ার সময় আমরা পরিবর্তন আনতে পারি। নতুন বছরের শুভেচ্ছা।’

নভেল করোনাভাইরাস অনেক কিছু বদলে দিয়েছে। প্রভাব রেখেছে ফুটবলেও। এখন ফাঁকা গ্যালারির সামনে লড়াই করতে হয় ফুটবলারদের। নতুন বছরের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো আশা করছেন, খুব দ্রুতই স্টেডিয়ামের দরজা খুলতে পারে, ‘মহামারি মানুষকে পাগল করে দিয়েছে। আমি আশা করি, দ্রুতই স্টেডিয়ামগুলোর ফটক খুলতে পারে। আমাদের এ নিয়ে বাঁচতে হবে, আমাদের একটি স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করতে হবে। তবে অবশ্যই আমাদের নিয়মকে সম্মান করতে হবে। ভক্তদের ছাড়া খেলা আমি সত্যিই পছন্দ করি না।’

এ ছাড়া নতুন বছরের আগে রোনালদো জানিয়ে দিয়েছেন, এখনই থামতে চান না তিনি। আরো অনেক বছর খেলতে চান জুভেন্টাস ফরোয়ার্ড। পর্তুগিজ তারকার কাছে বয়স কেবলই একটা সংখ্যা। বয়সের চেয়ে মন ঠিক রাখাটা জরুরি বলে মনে করেন তিনি।

রোনালদো বলেন, ‘বয়স বিবেচনা করার মতো বিষয় নয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মানুষের মন। ক্রিস্টিয়ানো রোনালদো ভালো কি না সেটা বিবেচ্য নয়। কারণ কাল কী হতে চলেছে, তা আপনি জানেন না। আমি এই মুহূর্তে বর্তমান সময়ে বেঁচে আছি। মুহূর্তটি দারুণ, আমি আনন্দিত বোধ করছি। আমি আমার জীবনের ভালো মুহূর্তগুলো অনুভব করছি Iআশা করি, আরো অনেক বছর খেলব। তবে আপনি কখনোই জানেন না (কখন কী হবে)।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নতুন বছরে ঘুরে দাঁড়াতে হবে : রোনালদো

আপডেট সময় : ০৬:৫০:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ১ জানুয়ারি ২০২১