মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

মেসি-রোনালদোকে নিয়ে ডিনার করতে চান লেওয়ানডস্কি

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:কদিন আগেই ঘোষণা করা হয়েছে ফিফার বেস্ট অ্যাওয়ার্ড। সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রোনালদো-মেসি ও লেওয়ানডস্কি। ভার্চুয়াল অনুষ্ঠান হওয়ায় এক মঞ্চে আসার কোনো সুযোগ ছিল না এ তিন তারকার। তবে তিন জন না হলেও অন্তত দুজনকে এক মঞ্চে দেখার সাধটা পূর্ণ হলো অনেক ভক্তেরই।

এ সুযোগ করে দেয় গ্লোব সকার। দুবাইয়ে তারা ঘোষণা করেছে বর্ষসেরা ও গেল ২০ বছরের সেরা ফুটবলারের নাম। সেখানেই আয়োজন করা হয় এক আড্ডার। ভিন্ন লিগে খেলায় খুব একটা সাক্ষাতের সুযোগ হয় না অনেক তারকারই। তবে এবার সুযোগটা নষ্ট করেননি রোনালদো-লেওয়ানডস্কিরা।

প্রায় এক যুগ ধরে বিশ্ব দেখেছে মেসি-রোনালদো দ্বৈরথ। বিশ্বসেরা বা বর্ষসেরা খেতাবটা গেছে এই দু’জনের ঘরেই। তবে এবার দুই মহাতারকাকে হারিয়ে সেরা হয়েছেন বায়ার্ন তারকা বরার্ট লেওয়ানডস্কি। মেসি-রোনালদোর পর্যায়ে আসতে চাচ্ছিলেন অনেক দিন ধরেই। করেছেন পরিশ্রমও। তবে মনে ছিল অন্য ভাবনাও।

বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি বলেন, অনেকেই আমাকে বলতো আমি মেসি-রোনালদোর সঙ্গে এক মঞ্চে আসতে পারব কি না। আমি বলতাম, তাদের ডিনারে আমন্ত্রণ জানালেই তো এক টেবিলে বসতে পারব। তবে আমি সবসময় চেষ্টা করেছি নিজের পারফরম্যান্স দিয়ে সেরার স্বীকৃতি অর্জন করতে। শুধু ভক্ত-পরিবার না সতীর্থদেরও অনেক প্রত্যাশা থাকে। এবার সেটা অর্জন করতে পেরে খুবই ভালো লাগছে। দলগত ভাবে এবারের মৌসুমটা আমাদের দারুণ কেটেছে। এটাই সম্ভবত বায়ার্নের ইতিহাসের সেরা দল।

৩৫ বছরে অনেক ফুটবলারই ক্যারিয়ারের ইতি টানেন। তবে ব্যতিক্রম রোনালদো। ফেব্রুয়ারিতে ৩৬ এ পা দেবেন পর্তুগিজ তালিসম্যান। কিন্তু এই বয়সেই যেন চির তরুণ সিআর সেভেন। ২০২০ এ ক্লাব ও জাতীয় দলের হয়ে করেছেন ৪৪ গোল।  পেয়েছেন অনেক স্বীকৃতিও। তাই এখনই থামার কথা ভাবছেন না এই য়্যুভেন্তাস তারকা।

য়্যুভেন্তাসের ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, যেকোনো অর্জনই আমাকে আনন্দিত করে। দারুণ সব খেলোয়াড়দের সঙ্গে এক মঞ্চে আসাটাও অনেক সম্মানের। কদিন বাদেই আমার বয়স ৩৬ হবে। কিন্তু আমি এখনো ফুটবল খেলাটা খুব উপভোগ করি।

গ্লোব সকারের এই আয়োজনে মঞ্চ আলোকিত করেন সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ তারকা ইকার ক্যাসিয়াসও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মেসি-রোনালদোকে নিয়ে ডিনার করতে চান লেওয়ানডস্কি

আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০