মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

চট্টগ্রামের জয়রথ থামিয়ে দিলো ঢাকা

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ণ, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ৭৮৩ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক:বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে গেছে মুশফিকুর রহিমের ঢাকা। রোববার সকালে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকের ৭৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৪৫ রান।

জবাবে ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের দারুণ বোলিংয়ে ১৩৮ রানের বেশি তুলতে পারেনি টানা জয়ে থাকা চট্টগ্রাম।

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা লিটন কুমার দাস ৪৭ রানে ফিরলেও আরেক ওপেনার সৌম্যকে থামতে হয় শূন্য রানেই। এরপর দলের অধিনায়ক মোহাম্মাদ মিঠুন ২১ আর মাহমুদুল জয় ২৬ রান করলেও দলের বাকি ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি এই ম্যাচ।

অন্যদিকে, দারুণ ছন্দময় বোলিং করে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়ায় ১৩৮ রানেই থামতে হয় মিঠুনদের। এই হারের ফলে টানা জয়ের রথ থেমে গেলো চট্টগ্রামের। এতে পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন না হলেও সেরা চারের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখলো ঢাকা। ঢাকার হয়ে মুক্তার আলী পেয়েছেন ৩টি উইকেট। রুবেল হোসেন ও রবি তুলে নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। দ্রুতই প্রতিপক্ষের দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে ঢাকাকে চেপে ধরে চট্টগ্রামের বোলাররা। একমাত্র মুশফিকুর রহিম ও ইয়াসির আলী ছাড়া কেউই দাঁড়াতে পারেনি ক্রিজে।

দলের হয়ে ৫০ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। আর ইয়াসির আলী করেন ৩৪ রান। চট্টগ্রামের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, রাকিবুল, শরিফুল ও নাহিদুল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চট্টগ্রামের জয়রথ থামিয়ে দিলো ঢাকা

আপডেট সময় : ০৫:৫৯:০৬ অপরাহ্ণ, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০