মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

ক্রিকেটে ফিরলেন মাশরাফী

  • rahul raj
  • আপডেট সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:দীর্ঘ অপেক্ষার অবসান হলো। ২৬৬ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। প্রায় নয় মাস পর আজ মঙ্গলবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার হয়ে মাঠে নেমেছেন অভিজ্ঞ এই পেসার।

চলতি বছর ১৬ মার্চ শেষ মাঠে নেমেছিলেন মাশরাফী। ঢাকা প্রিমিয়ার লিগে সেদিন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে মাঠে নামেন তিনি। এরপর করোনাভাইরাসের প্রকোপে খেলা বন্ধ হয়ে যায়। মাঝে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেট ফেরে মাঠে। সেই টুর্নামেন্টে খেলতে পারেননি মাশরাফী।

চলমান বঙ্গবন্ধু টুর্নামেন্ট কাপ মাঠে গড়ায় গত ২৪ নভেম্বর। কিন্তু ইনজুরির কারণে এই টুর্নামেন্টেও শুরু থেকে খেলতে পারেননি মাশরাফী। চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষা দিয়ে অবশেষে ক্রিকেটে ফিরলেন তিনি। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর সঙ্গে একই দলে খেলছেন অভিজ্ঞ এই পেসার। মাশরাফীকে পেতে শুরু থেকে আগ্রহ দেখিয়েছিল জেমকন খুলনা। পরে মিনিস্টার গ্রুপ রাজশাহী, ফরচুন বরিশাল ও বেক্সিমকো ঢাকাও তাঁকে নিতে চায়। তবে লটারির মাধ্যমে শেষ পর্যন্ত খুলনাই পায় মাশরাফীকে।

মাশরাফীর ফেরার ম্যাচে টসে হেরেছে খুলনা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে মাশরাফী-সাকিবদের দল।

জেমকন খুলনা : মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।

গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ক্রিকেটে ফিরলেন মাশরাফী

আপডেট সময় : ০৭:৫০:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০