মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

  • rahul raj
  • আপডেট সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আন্তর্জাতিক প্রীতি ফুটবলে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল সবুজের হয়ে গোল করেছেন নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিল। এরই মধ্যে নেপালকে হারানোয় বাংলাদেশ ফুটবল দলের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাফুফ।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়। শুরু থেকে নেপালের উপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই আক্রমণে বাংলাদেশ। তবে সুমন রেজা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হোন। ম্যাচের ১০ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে নেপালের জালে বল জড়ান জীবন। এর পর উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও তারা গোল করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর নেপালকে আরো চেপে ধরে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে ব্যস্ত রাখে জামাল ভূঁইয়ারা। অবশেষে দলীয় সাফল্য আসে ম্যাচের ৭৯ মিনিটে। দুই ‍ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান মাহবুবুর রহমান।

দুই গোল হজম করে শোধ করতে মরিয়া হয়ে ওঠে নেপাল। দুটি ভালো সুযোগও আসে। কিন্তু অভিষিক্ত গোলরক্ষক আনিসুর রহমান জিকু বাধা হয়ে দাঁড়ান। ফলে নির্বিঘ্নে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে এই জয়টা বাংলাদেশ দলের জন্য দারুণ স্বস্তির। কারণ একে তো করোনার কারণে দীর্ঘদিন মাঠে ফুটবল অনুপস্থিত। আবার এর আগে ২০১৩ ও ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর গত এসএ গেমসে অনূর্ধ্ব-২৩ দলের টুর্নামেন্টেও ১-০ গোলে জিতে যায় নেপাল। এবার সেই পরাজয়ের বৃত্ত থেকে বের হলো জেমি ডের দল।

আগামী মঙ্গলবার সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা।

নেপাল একাদশ: কিরন কুমার লিম্বু (অধিনায়ক), অজিত ভান্ডারি, অনন্ত তামাঙ, বিক্রম লামা (অনিক বিস্তা), তেজ তামাং, অঞ্জন বিশট, সুজল শ্রেষ্ঠ, সুমন আরিয়াল, নয়াযুগ শ্রেষ্ঠ, রবিশংকর পাসওয়ান ও বিকাশ খাওয়াস।

/ইনডিপেনডেন্ট/

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৩১:২৯ অপরাহ্ণ, শনিবার, ১৪ নভেম্বর ২০২০