মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

তরুণের মধ্যে ভবিষ্যৎ নেতা দেখছেন সাকিব

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ওয়ানডে ক্রিকেটে সাফল্যের সঙ্গে দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তাঁর অধ্যায় শেষ হওয়ার পর ওয়ানডেতে বাংলাদেশেকে নেতৃত্বে দেওয়ার ভার পড়ে তামিম ইকবালের ওপর। কিন্তু তামিমের পর কে হবেন ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক?    

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন নিজের পছন্দ। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তিন তরুণের নাম বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁরা হলেন লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত। এই তিনজনের মধ্যেই ভবিষ্যতের ওয়ানডে অধিনায়ক দেখছেন সাকিব।

এই ফরম্যাটে সাকিব নিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন বাকি দুই ফরম্যাটেও। সময়ের স্রোতে অনেক কিছু বদলেছে। নিষেধাজ্ঞায় পড়ে শেষ টি-টোয়েন্টি ও টেস্টের নেতৃত্ব হারিয়েছেন সাকিব। তবে এবার ক্রিকেটে ফেরার আগে ভবিষ্যৎ নেতা হিসেবে তিনজনের নাম জানালেন তিনি।

গতকাল মঙ্গলবার রাতে অনলাইন ভিত্তিক কেনাকাটার মাধ্যম ‘দারাজের’ একটি অনুষ্ঠানে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অনেকেরই সম্ভাবনা দেখি আমি ওয়ানডে অধিনায়ক হওয়ার। তবে আমার কাছে মনে হয়, তামিমের পর লিটন, মোসাদ্দেক বা শান্ত এই তিনজনের কেউ হলে ভালো করবে।’

বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। এই দুজনের ওপরই আস্থা রাখছেন সাকিব। তিনি বলেন, ‘টি-টোয়েন্টির ব্যাপারে ঠিক বলতে পারছি না। টি-টোয়েন্টিতে অভিজ্ঞ অধিনায়ক থাকা ভালো। মাহমুদউল্লাহ ভাই খুব ভালো করছেন। আমার মনে হয়, উনি আরো দুই-এক বছর ভালোভাবে করতে পারবেন। টেস্টে মুমিনুল আছে। ওর প্রতি আমার বিশ্বাস-ভরসা দুটোই আছে। আমার ধারণা, ও আরো অনেক বছর অধিনায়কত্ব করে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাতে পারে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

তরুণের মধ্যে ভবিষ্যৎ নেতা দেখছেন সাকিব

আপডেট সময় : ০৫:৩২:১৫ অপরাহ্ণ, বুধবার, ১১ নভেম্বর ২০২০