মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

সুইডেনের পাঁচ ফুটবলারের ওপর নিষেধাজ্ঞা

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:০০:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামীকাল বুধবার ডেনমার্কের বিপক্ষে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডে খেলা সুইডেনের পাঁচ ফুটবলার খেলতে পারছেন না। কোয়ারেন্টিন আইনের কারণেই তাদের খেলার উপর নিষেধাজ্ঞা আছে বলে সুইডিশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। ইউরোপ জুড়ে নতুন করে করোনার প্রকোপ দেখা দেয়ায় ইতোমধ্যেই বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। ইংল্যান্ডেও গত সোমবার থেকে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ডেনামার্ক থেকে আসা যুক্তরাজ্যের অভিবাসী নয় এমন কেউ আপাতত কোনো ধরনের ভ্রমণে যেতে পারবে না। এর ফলে এভারটনের গোলরক্ষক রবিন ওলসেন, নিউক্যাসল রাইট-ব্যাক এমিল ক্রাফথ, রেঞ্জার্স ডিফেন্ডার ফিলিপ হেলান্ডার, ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার-হাফ ভিক্টর লিন্ডেলফ ও ওয়াটফোর্ড মিডফিল্ডার কেন সেমা ডেনমার্কের বিপক্ষে ম্যাচটিতে অংশ নিতে পারছেন না। তবে এই পাঁচজন খেলোয়াড় নেশন্স লিগের দুটি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। আগামী ১৪ নভেম্বর ঘরের মাঠে ক্রোয়েশিয়া ও তিনদিন পর ফ্রান্সের বিপক্ষে নেশন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে মাঠে নামবে সুইডেন।

এদিকে পরিবারের একজন ঘনিষ্ট সদস্য কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সুইডিশ ম্যানেজার জেনি অ্যান্ডারসন বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। যে কারণে ডাগ আউটে তাকেও পাচ্ছেনা সুইডিশরা। যদিও অ্যান্ডারসনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রবিবার ডেনমার্কের বস কাসপার হুলমান্ড তার দলে অতিরিক্ত ৯ জন খেলোয়াড় অন্তর্ভূক্ত করেছেন। কারণ তিনি ধারণা করছেন জাতীয় দলে ডাক পাওয়া সাতজন বৃটিশ ভিত্তিক খেলোয়াড়কে দলে পাওয়া যাবে না।

এর মধ্যে রয়েছেন লিস্টার সিটির গোলরক্ষক কাসপার সিমিচেল, এভারটন গোলরক্ষক জোনাস লসেল, চেলসি ডিফেন্ডার আন্দ্রেস ক্রিস্টেনসেন, সাউদাম্পটন সেন্টার-হাফ জানিক ভাস্টারগার্ড, ব্রেন্টফোর্ড রাইট-ব্যাক হেনরিক ডালসগার্ড, ব্রেন্টফোর্ড মিডফিল্ডার মাথিয়াস জেনসেন ও টটেনহ্যামের মিডফিল্ডার পিয়েরে-এমেরিক হোলজবার্গ।

বুধবার ব্রন্ডবিতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচটির পর ডেনমার্কের নেশন্স লিগের দুটি ম্যাচ রয়েছে। আগামী ১৫ নভেম্বর কোপেনহেগেনে তারা আইসল্যান্ডকে আতিথ্য দিবে। এরপর ১৮ নভেম্বর বেলজিয়াম সফরে যাবে। এদিকে আগামী ১৮ নভেম্বর ওয়েম্বলিতে নেশন্স লিগের ম্যাচ খেলতে আইসল্যান্ড দলের ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু  ১৪ দিনের আইসোলেশন আইনের কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

সুইডেনের পাঁচ ফুটবলারের ওপর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৬:০০:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০