শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

টেলিস্কোপিক লেন্স যুক্ত ফোন নিয়ে আসছে শাওমি

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ৮৩৫ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:চীনা ইলেকট্রনিকস কোম্পানি শাওমি করপোরেশন তাদের নতুন ফোনে টেলিস্কোপিক লেন্স যুক্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে ছবি জুম করে তোলার জন্য ভিন্ন কোনো লেন্সের প্রয়োজন পড়বে না।

ডিজিটাল চ্যাট স্টেশন ও শাওমির উইবো পোস্টের বরাতে অ্যান্ড্রয়েড অথোরিটির খবর, সুপার লার্জ অ্যাপারচারের সাহায্যে এই লেন্স ৩০০ শতাংশ বেশি আলো প্রবেশ করাতে সক্ষম। লেন্সের অ্যাপারচার এবং ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ২০ শতাংশ উন্নত করা হবে। ক্যামেরার ভেতর থেকেই লেন্স বের হয়ে জুম ইন, জুম আউট হবে। এর বাইরে শাওমির এই টেলিস্কোপিক লেন্স প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা যায়নি।

উইবোতে শাওমি একটি ভিডিও আপলোড করেছে, যেখানে দেখা গেছে, ফোন থেকে লেন্সগুলো পুরোনো পয়েন্ট অ্যান্ড শুট জুম ক্যামেরার মতো বেরিয়ে আসে। যদিও শাওমি জুমের সীমা নির্দিষ্ট করে জানায়নি। আর এই প্রযুক্তির ফোন কবে বাজারে আসবে, শাওমি সে প্রসঙ্গেও বিস্তারিত জানায়নি।

শাওমি প্রথম স্মার্টফোন বাজারে নিয়ে আসে ২০১১ সালের আগস্টে। আর ২০১৪ সালের মধ্যে অতিদ্রুত বাজার দখলের মাধ্যমে এটি চীনের সবচেয়ে বড় স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

টেলিস্কোপিক লেন্স যুক্ত ফোন নিয়ে আসছে শাওমি

আপডেট সময় : ০১:৩৮:০৮ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২০